স্কুলটির অবস্থান : লক্ষ্মীপুর শহর ছাড়িয়ে সাড়ে এগার কিলোমিটার দক্ষিণে মেঘনা
নদীর তীরে মজু চৌধুরী হাট। সম্প্রতি এখানে একটি ফেরিঘাট স্থাপিত হয়েছে। ভোলাগামী
দুটি ফেরি এবং কিছু সী-ট্রাক এই রুটে চলাচল করে। লক্ষ্মীপুর মহিলা কলেজের পাশ
কাটিয়ে নতুন বাস স্ট্যান্ডকে ডানে রেখে একটি রাস্তা মজু চৌধুরী হাটে গিয়ে মিশেছে।
মেঘনা নদীর এই শাখাটিকে শাসন করার জন্য দুইটি স্লুইস গেট আছে। এর মাঝখান দিয়ে একটি
কাচা রাস্তা ৫০০ গজ দূরে মেঘনার বুকে গিয়ে থেমে গেছে। রাস্তার এই মাথাটিকে কেন্দ্র
করে ৪০/৫০ টি জেলে পরিবারের বাস। প্রায় দেড়-দুইশ শিশু এই জনপদে বাস করে। এদের
শিক্ষার কথা ভাবতে গিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
রাস্তার পশ্চিম মাথায় সামান্য এক টুকরো ভূ-খন্ডে স্কুলটি প্রতিষ্ঠিত।